আন্দুলবাড়ীয়ায় মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠিত

জীবননগরের আন্দুলবাড়ীয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী,স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন । উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে অত্যন্ত সুষ্ঠু,সুন্দর ও শান্তি পূর্ণ ভাবে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ১০ জানুয়ারী স্বাধীনতার মহান স্থপতি,স্বাধীন বাংলাদেশের অবিসংবাদিত নেতা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী,স্বদেশ প্রত্যাবর্তন দিবস, মুজিববর্ষ ও দিনক্ষণ গণনা পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়( বাজার সংলগ্ন)হাইস্কুল ফুটবল ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মুজিববর্ষ উপলক্ষে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,মহিলালীগ ও অঙ্গ সংগঠন সহ অত্র ইউনিয়নের সকল সরকারী,বেসরকারী,স্কুল,কলেজ,মাদরাসা ও বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করছেন। কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, স্ব- স্ব প্রতিষ্ঠানের ব্যানারে বর্ণাঢ্যর‍্যালী, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ আব্বাস আলী, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আহাম্মেদ তাজ, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতরুজ্জামান,শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান, প্রচার সম্পাদক মোল্লা আলতাফ হোসেন ফেলা,আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা- কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহাসিন আলী খান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার বাহা উদ্দীন বাহার। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাঃখন্দকার মোঃ মিজানুর রহমান,বীর মুক্তিযাদ্ধা সুজাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রফেসর ওয়াদুদুর রহমান, সাবেক মেম্বার আব্দুর রহমান মিয়া,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন প্রেস ক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদিকা আশরাফুন নাহার শোভা,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সচিব হাসানুজ্জামান হাসান, শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ, উপ পরিদর্শক এসআই বাবলু ইসলাম,আন্দুলবাড়ীয়া খাজা পারেশ সাহেবের রওজা, কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক শেখ মইদুল ইসলাম,সাবেক যুবলীগ নেতা শেখ রেজা, খান তারিক মাহমুদ, নাজের আলী,আন্দুলবাড়ীয়া আশরাফিয়া দাখিল মাদরাসা সুপার সাইফুজ্জামান, পাঁকা দাখিল মাদরাসার সুপার ওয়াহিদুজ্জামান, পাঁকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন,হারদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা পারভীন লনি,সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক,প্রভাষিকা, শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ, মহিলালীগের ৯ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতা কর্মী,সমর্থক সহ সর্ব স্তরের হাজার-হাজার নারী,পুরুষ,যুবক,যুবতী, শিশু,কিশোর, আবাল বৃদ্ধা বনিতা। উক্ত অনুষ্ঠানটি উপস্থাপন করেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ আতিয়ার রহমান।

Comments

Popular posts from this blog

ঠাকুরগাঁও জেলার শিক্ষক নাসিমা আক্তার শিক্ষায় তথ্য প্রযুক্তি ব‍্যবহারে সফল ---শিক্ষা সংবাদ

NTRCA সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগে ঘুষ চাইলে শাস্তি , এমপিও বন্ধ হবে প্রধান শিক্ষকের

মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ পদ্ধতি যেমন হওয়া উচিত --- শিক্ষা সংবাদ