ঠাকুরগাঁও জেলার শিক্ষক নাসিমা আক্তার শিক্ষায় তথ্য প্রযুক্তি ব‍্যবহারে সফল ---শিক্ষা সংবাদ

ঠাকুরগাঁও জেলার শিক্ষক বাতায়নে শ্রেষ্ঠ শিক্ষক নাসিমা আক্তার এবার সিলেট বিভাগীয় ICT4E জেলা এ্যাম্বাসেডর সম্মেলন ২০১৮ তে Life Long Learner হিসাবে সম্মাননা পুরস্কার লাভ করেছেন ।
নাসিমা আক্তার ICT বিষয়ে ইতিমধ্যে দক্ষতার পরিচয় দিয়ে অনেক পুরস্কার অর্জন করেছেন ।তার মধ্যে নিম্ন বর্ণিত পুরস্কার উল্লেখ্য ,,,,

শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় বিএসবি ফাউন্ডেশন এ্যাওয়ার্ড,  সোনালী আসর ভৈরব এ্যাওয়ার্ড,  ২০১৭ সালে ডিসেম্বরে a2i কর্তৃক কক্সবাজার শিক্ষক সম্মেলন এ্যাওয়ার্ড পেয়েছেন। খুলনাতেও তিনি a2i এর নিমন্ত্রণ পেয়ে ক্রেষ্ট অর্জন করেছেন।

ঠাকুরগাঁও এর অত্যন্ত একটিভ, সৎ, সরল ও সহৃদয়া  শিক্ষক নাসিমা আকতার শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, মুক্তপাঠ ও এমএমসি এপস্ নিয়ে শিক্ষায় তথ্য প্রযুক্তি শত ভাগ বাস্তবায়নে  কাজ করে যাচ্ছেন।

তিনি a2i কর্তৃক ঠাকুরগাঁও জেলার ICT4E অ্যাম্বাসেডর নিযুক্ত হয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।  তিনি a2i এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা তার জীবনের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি এবং শুধু দেশেই নয় বিদেশেও প্রশিক্ষণ নিয়ে শিক্ষা ক্ষেত্রে আধুনিক ও প্রযুক্তির ছোঁয়া দেবেন বলে আমরা আশা রাখি ।

Comments

Popular posts from this blog

NTRCA সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগে ঘুষ চাইলে শাস্তি , এমপিও বন্ধ হবে প্রধান শিক্ষকের

মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ পদ্ধতি যেমন হওয়া উচিত --- শিক্ষা সংবাদ