মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ পদ্ধতি যেমন হওয়া উচিত --- শিক্ষা সংবাদ

শিক্ষা সংবাদের নিজস্ব মতামত : এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগে বর্তমানে যে পদ্ধতি আছে তা কালো আইন বলে মনে করে শিক্ষা সংবাদ ।

সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে বিগত কয়েক বছরে সর্বোচ্চ মেধাবী ও অভিজ্ঞতা থাকা সত্বেও এমনকি মেধাবী অভিজ্ঞতা সম্পন্ন সহকারী প্রধান শিক্ষকও আবেদন করে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাননি । সব একাডেমীক পরীক্ষায় প্রথম শ্রেণী থাকা সত্বেও এবং ২০/২৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও মনে কষ্ট নিয়ে নিয়োগ বোর্ড থেকে বিদায় নিতে হচ্ছে ।

এদিকে কোনো এক অদৃশ্য ইশারায় প্রধান শিক্ষক পদে নিয়োগ পাচ্ছে অযোগ্য অনভিজ্ঞ ৩য় বিভাগ পাওয়া ফাকিবাজ ব‍্যক্তিটি । তবে বর্তমান পদ্ধতিতেও কিছু কিছু যোগ্য সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে দেখা গেছে কিন্তু নিয়োগ খরচ বাবদ মোটা অঙ্কের ডোনেশন দিতে হয়েছে ।

তবে ২০১৮ সালের শিক্ষক নিয়ো পরিপত্র জারি করে সরকার বলছে সহকারী শিক্ষক আর সরাসরি প্রধান শিক্ষক হতে পারবে না ।প্রধান শিক্ষক হতে হলে অবশ্যই আগে সহকারী প্রধান শিক্ষক পদে ৩ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে ।

প্রধান শিক্ষক নিয়োগের জন্য নিম্ন বর্নিত সুপারিশ যুগোপযোগী ও আধুনিক পদ্ধতি বলে মনে করে শিক্ষা সংবাদ ।

১. নিয়োগ পরীক্ষা নয় , সরকারি মাধ্যমিক বিদ‍্যালয়ের মত পদায়নের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দিতে হবে ।

২. পদায়ন কিভাবে হবে তা নিচের লেখায় বলা হলো ।প্রধান শিক্ষকের পদে বিজ্ঞপ্তি প্রকাশ করবে জেলা শিক্ষা অফিস ।

৩. আগ্রহী যোগ্য শিক্ষকবৃন্দ আবেদন করবেন জেলা শিক্ষা অফিসে ।

৪. প্রধান শিক্ষক হিসেবে বাছাইয়ের নির্দিষ্ট তারিখ ,সময় ,স্থান জানিয়ে আবেদনকারীদের মোবাইলে ম‍্যাসেজ দিতে হবে এবং অফিসের ওয়েবসাইটে জানিয়ে দিতে হবে যেনো আবেদনকারীগণ উপস্থিত থাকেন ।

৫. আবেদনকারীদের উপস্থিতিতে নিয়োগ বোর্ড বাছাই পর্ব সম্পন্ন করবেন । নিয়োগ বোর্ড পূর্বের নিয়মে গঠিত হবে । শুধু অতিরিক্ত থাকবেন জেলা শিক্ষা অফিসার ।

৬. বাছাই হবে নিম্নরূপে ,,,,
এসএসসি , এইচএসসি , স্নাতক ও বিএড পরীক্ষায় ১ম শ্রেণীর জন্য ৩, ২য় শ্রেণীর জন্য ২, ৩য় শ্রেণীর জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে ।

৭. এমপিওভুক্ত থেকে ১২ বৎসর অভিজ্ঞতা হলে ১ নম্বর বরাদ্দ থাকবে । পরবর্তী প্রতি বছরের জন্য ০.২ নম্বর বরাদ্দ থাকবে ।  

৮. শিক্ষক হিসাবে তিনি তো একবার নিয়োগ পরীক্ষা দিয়েই এই পেশায় পদার্পন করেছেন । প্রধান শিক্ষক নিয়োগের জন্য আর নিয়োগ পরীক্ষা দিতে হবে না ।

৯. একাডেমীক সনদের প্রাপ্ত স্কোর এবং অভিজ্ঞতার প্রাপ্ত স্কোর যোগ করে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত আবেদনকারীকে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দিতে হবে ।

১০. শিক্ষা মন্ত্রণালয় থেকে যাচাই বাছাই করে এ বিষয়ে পরিপত্র জারি করার জন্য সুপারিশ করা হলো ।

Comments

Popular posts from this blog

ঠাকুরগাঁও জেলার শিক্ষক নাসিমা আক্তার শিক্ষায় তথ্য প্রযুক্তি ব‍্যবহারে সফল ---শিক্ষা সংবাদ

NTRCA সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগে ঘুষ চাইলে শাস্তি , এমপিও বন্ধ হবে প্রধান শিক্ষকের