Posts

আন্দুলবাড়ীয়ায় মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠিত

Image
জীবননগরের আন্দুলবাড়ীয়ায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী,স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন । উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে অত্যন্ত সুষ্ঠু,সুন্দর ও শান্তি পূর্ণ ভাবে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ১০ জানুয়ারী স্বাধীনতার মহান স্থপতি,স্বাধীন বাংলাদেশের অবিসংবাদিত নেতা ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী,স্বদেশ প্রত্যাবর্তন দিবস, মুজিববর্ষ ও দিনক্ষণ গণনা পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩ টায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়( বাজার সংলগ্ন)হাইস্কুল ফুটবল ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মুজিববর্ষ উপলক্ষে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,মহিলালীগ ও অঙ্গ সংগঠন সহ অত্র ইউনিয়নের সকল সরকারী,বেসরকারী,স্কুল,কলেজ,মাদরাসা ও বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করছেন। কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর...

NTRCA সুপারিশকৃত শিক্ষকদের নিয়োগে ঘুষ চাইলে শাস্তি , এমপিও বন্ধ হবে প্রধান শিক্ষকের

Image
NTRCA কর্তৃক সুপারিশকৃত শিক্ষকদের কাছে নিয়োগের জন্য ঘুষ চাইলে বা নিয়োগে গড়িমসি করলে ম‍্যানেজিং কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের বেতন বন্ধ করা হবে বলে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ । নিচে এই মর্মে চিঠি আছে ,,,,

প্রাথমিক শিক্ষকদের বেতন নির্ধারিত হতে হবে শিক্ষাগত যোগ‍্যতা অনুসারে ---শিক্ষা সংবাদ

Image
মানসম্মত শিক্ষার জন্য সবার আগে যা প্রয়োজন _______________________________________________ প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে অনেক দেশেই বেতন নির্ধারণ করা হয় ।আমাদের দেশেও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারিত হলে এই পেশায় মেধাবী শিক্ষক পাওয়া যাবে । যে সব শিক্ষক অনার্সসহ মাস্টার্স যোগ্যতা অর্জন করেছে এবং সকল একাডেমীক পরীক্ষায় ভালো ফলাফল ,পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের বেতন শুরুতেই ৯ম স্কেলে দিতে হবে এবং অন‍্যান‍্য সকল সুযোগ সুবিধা , বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত দিতে হবে । প্রাথমিক বিদ‍্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষককে শিক্ষাগত যোগ্যতা অনুসারে বেতন পাওয়ার নিশ্চয়তা দিতে হবে ।উচ্চ ডিগ্রি বা যোগ্যতা থাকলে প্রাথমিক বিদ‍্যালয়ের একজন শিক্ষকেরও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মত সমান বেতন ও সুযোগ সুবিধা দিতে হবে । অর্থাৎ প্রাথমিক , মাধ্যমিক বা মহাবিদ‍্যালয় , বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের একই শিক্ষাগত যোগ্যতা থাকলে বেতনও সমান হতে হবে ।  আপনার মতামত দিন , সবাইকে জানানোর জন্য শেয়ার করুন ।

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর স্বপ্ন পূরণ-- শিক্ষা সংবাদ

Image
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বৈশাখী ভাতা ও ৫% ইন্ক্রিমেন্টের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা । আজ বৃহস্পতিবার গণভবনে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এই ঘোষনা দেন । শিক্ষা সংবাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে ।

ঠাকুরগাঁও জেলার শিক্ষক নাসিমা আক্তার শিক্ষায় তথ্য প্রযুক্তি ব‍্যবহারে সফল ---শিক্ষা সংবাদ

Image
ঠাকুরগাঁও জেলার শিক্ষক বাতায়নে শ্রেষ্ঠ শিক্ষক নাসিমা আক্তার এবার সিলেট বিভাগীয় ICT4E জেলা এ্যাম্বাসেডর সম্মেলন ২০১৮ তে Life Long Learner হিসাবে সম্মাননা পুরস্কার লাভ করেছেন । নাসিমা আক্তার ICT বিষয়ে ইতিমধ্যে দক্ষতার পরিচয় দিয়ে অনেক পুরস্কার অর্জন করেছেন ।তার মধ্যে নিম্ন বর্ণিত পুরস্কার উল্লেখ্য ,,,, শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হওয়ায় বিএসবি ফাউন্ডেশন এ্যাওয়ার্ড,  সোনালী আসর ভৈরব এ্যাওয়ার্ড,  ২০১৭ সালে ডিসেম্বরে a2i কর্তৃক কক্সবাজার শিক্ষক সম্মেলন এ্যাওয়ার্ড পেয়েছেন। খুলনাতেও তিনি a2i এর নিমন্ত্রণ পেয়ে ক্রেষ্ট অর্জন করেছেন। ঠাকুরগাঁও এর অত্যন্ত একটিভ, সৎ, সরল ও সহৃদয়া  শিক্ষক নাসিমা আকতার শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, মুক্তপাঠ ও এমএমসি এপস্ নিয়ে শিক্ষায় তথ্য প্রযুক্তি শত ভাগ বাস্তবায়নে  কাজ করে যাচ্ছেন। তিনি a2i কর্তৃক ঠাকুরগাঁও জেলার ICT4E অ্যাম্বাসেডর নিযুক্ত হয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।  তিনি a2i এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা তার জীবনের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করছি এবং শুধু দেশেই নয় বিদেশেও প্রশিক্ষণ নিয়ে শিক্ষা ক্ষেত্...

মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ পদ্ধতি যেমন হওয়া উচিত --- শিক্ষা সংবাদ

Image
শিক্ষা সংবাদের নিজস্ব মতামত : এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নিয়োগে বর্তমানে যে পদ্ধতি আছে তা কালো আইন বলে মনে করে শিক্ষা সংবাদ । সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে বিগত কয়েক বছরে সর্বোচ্চ মেধাবী ও অভিজ্ঞতা থাকা সত্বেও এমনকি মেধাবী অভিজ্ঞতা সম্পন্ন সহকারী প্রধান শিক্ষকও আবেদন করে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাননি । সব একাডেমীক পরীক্ষায় প্রথম শ্রেণী থাকা সত্বেও এবং ২০/২৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেও মনে কষ্ট নিয়ে নিয়োগ বোর্ড থেকে বিদায় নিতে হচ্ছে । এদিকে কোনো এক অদৃশ্য ইশারায় প্রধান শিক্ষক পদে নিয়োগ পাচ্ছে অযোগ্য অনভিজ্ঞ ৩য় বিভাগ পাওয়া ফাকিবাজ ব‍্যক্তিটি । তবে বর্তমান পদ্ধতিতেও কিছু কিছু যোগ্য সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেতে দেখা গেছে কিন্তু নিয়োগ খরচ বাবদ মোটা অঙ্কের ডোনেশন দিতে হয়েছে । তবে ২০১৮ সালের শিক্ষক নিয়ো পরিপত্র জারি করে সরকার বলছে সহকারী শিক্ষক আর সরাসরি প্রধান শিক্ষক হতে পারবে না ।প্রধান শিক্ষক হতে হলে অবশ্যই আগে সহকারী প্রধান শিক্ষক পদে ৩ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে । প্রধান শিক্ষক নিয়োগের জন্য নিম্ন বর্নিত সুপারিশ যুগোপযোগী ও আধুনি...