NTRCA এর মাধ্যমে শিক্ষক নিয়োগের নতুন পদ্ধতি ও সুপারিশ----শিক্ষা সংবাদ
- NTRCA এর মাধ্যমে শিক্ষক নিয়োগের নতুন পদ্ধতি ও সুপারিশ ।।।
এনটিআরসিএ এখন ব্যর্থ সংস্থায় পরিনত হয়েছে । বিভিন্ন কারনে শতাধিক মামলায় জর্জরিত এই প্রতিষ্ঠান ।এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ বন্ধ আছে প্রায় ২ বছর ।অনেক আশা ভরসা নিয়ে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল , মানসম্মত শিক্ষক নিয়োগ দেওয়ার জন্যে । কিন্তু দূরদর্শীতার অভাবে NTRCA(Nongovernment Teachers Registration and Certification Authority ) এখন লেজে গোবরে ।
এই অবস্থা থেকে পরিত্রান পেতে নিচের সুপারিশ কার্যকর হতে পারে । নিয়োগ দেয়া যাবে মানসম্মত শিক্ষক , দূরীভূত হবে শিক্ষক সংকট , বাঁচবে শিক্ষা প্রতিষ্ঠান , বাড়বে শিক্ষার মান ।
সুপারিশ
--------
১. এ যাবত পাস করা সকল NTRCA সনদ প্রাপ্তদের তালিকা তৈরী করতে হবে । অনলাইন ডাটাবেজ তৈরী করতে হবে । যেমন এসএসসি সনদধারীদের অনলাইন ডাটাবেজ আছে এমন করে ডাটাবেজ তৈরী করতে হবে ।
২. জেলা উপজেলা ভিত্তিতে না করে জাতীয় তালিকা করতে হবে ।
৩. প্রত্যেকের সিরিয়াল নাম্বার থাকবে এবং প্রাপ্ত স্কোর প্রদর্শিত হবে ।
৪. সাধারন জনগণও যেন অনলাইনে ঐ তালিকা দেখতে পারে ।
৫. কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোন পদ শুন্য আছে তা প্রধান শিক্ষকের সহযোগিতায় জেলা শিক্ষা অফিসার যাচাই বাছাই করবেন ।
৬. শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির রেজুলিউশনের মাধ্যমে প্রধান শিক্ষক শুন্য পদে শিক্ষক নিয়োগের জন্য জেলা শিক্ষা অফিসে আবেদন করবেন ।
৭. জেলা শিক্ষা অফিসের মাধ্যমে যথা নিয়মে ঐ শিক্ষা প্রতিষ্ঠানের শুন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ।
৮. সমগ্র দেশ থেকে যোগ্য প্রার্থীদের আবেদন করার সুযোগ থাকতে হবে ।
৯. অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । নিবন্ধন পরীক্ষায় পাসের সাল ও রোল নং দিলেই অনলাইনে আবেদনকারীর সকল তথ্য দেখা যাবে ।
১০. আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে ঐ প্রতিষ্ঠানে সকল আবেদনকারীর তথ্য দেখতে পাবে ।
১১. আবেদনকারী সবাই তার নিজ স্কোর অনুসারে তার অবস্থান দেখতে পারবে । স্কোর অনুসারে সে কত তম সিরিয়ালে আছে তা জানতে পারবে ।
১২. অনলাইন পদ্ধতি নিয়ন্ত্রণ করবে NTRCA কর্তৃপক্ষ । অথবা পিএসসির (PSC) আদলে শক্তিশালী নিয়োগ কর্তৃপক্ষ সার্বিক বিষয় অনলাইনে নিয়ন্ত্রণ করবে । জেলা শিক্ষা অফিসও সমগ্র বিষয় মনিটরিং করবে ।
১৩. অনলাইনে অটো সিরিয়াল হবে আবেদনকারীদের নিবন্ধন পরীক্ষায় প্রাপ্ত স্কোর অনুসারে ।
১৪. আবেদনকারী ১০/১৫ জন যাইহোক তাদের স্কোর অনুসারে সর্বোচ্চ প্রাপ্ত স্কোরধারীকে শুন্য পদে নিয়োগের জন্য নিয়োগ পত্র প্রদান করতে হবে ।
১৫. আবেদনকারীর নিজের ই-মেইল ঠিকানায় নিয়োগ পত্র পাঠাতে হবে এবং জেলা শিক্ষা অফিসে ও প্রধান শিক্ষকের ই-মেইলেও পাঠাতে হবে ।
১৬. শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করে এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় কাগজ পত্র অনলাইনে প্রেরণ করতে হবে শিক্ষা অধিদপ্তরে ।
১৭. যোগদানের তারিখ থেকে বেতন ভাতা চালু করে এমপিওভুক্ত করতে হবে ।
আরো কোনো পরামর্শ থাকলে আপনিও জানাতে পারেন । প্রয়োজন মনে হলে শেয়ার করবেন ।
লেখক : তহমিনা আহমেদ
Comments
Post a Comment